আবারো আন্দোলনে নেমেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। কলেজ প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ ১২ দফা দাবি ও রেজিস্টারের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেন। বৃহস্পতিবার তাদের বেধে দেওয়া সময় পার হওয়ার পরও দাবিগুলোর সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামেন বলে জানান শিক্ষার্থী মঞ্জুরুল করিম পলাশ।
ইত্তেফাক/ইউবি