জঙ্গি বিরোধী লড়াইয়ে প্রযুক্তি ব্যবহারে প্রকৌশলীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রকৌশলীদের উচিত যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করা।’
 
শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বুয়েট এ্যালুমনি উত্সবে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একজন এ্যালুমনাস ইনু বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলী ও স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ আল সাইদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এ্যালুমনাই এসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য ড. সাইফুল ইসলাম এবং প্রবাসী প্রকৌশলীরা, যারা বুয়েটের প্রাক্তণ শিক্ষার্থী তারা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।