কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাকায় মামুন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
মামুন উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের রিয়াজের ছেলে এবং মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের ভাগ্নে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে আমতলা নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মামুনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি