সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও তাদের পরিবারবর্গ, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের সদস্যগণ সুপ্রিম কোর্ট জামে মসজিদে বাদ আছর এই অনুষ্ঠানের আয়োজন করেন। গত পহেলা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান বিচারপতি বজলুর রহমান (৬১)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
ইত্তেফাক/এমআই