ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

 
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
সিরজাগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনে এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
 
 
ইত্তেফাক/কেকে