ন্যাটোকে সহায়তায় জার্মানিতে মার্কিন ট্যাঙ্ক

 
সোভিয়েত ইউনিয়নের পতনের পর জার্মানিতে এই প্রথম বড় পরিসরে মার্কিন ব্রিগেড পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
শুক্রবার জার্মানির ব্রিমারহ্যাভেন বন্দরে মার্কিন জাহাজ থেকে ৮৭টি যুদ্ধট্যাংক ও ১৪৪টি সামিরক যান নামানো হয়েছে। 
 
পূর্ব ইউরোপে ন্যাটোর পাশাপাশি যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম ও ৩ হাজার ৫০০ সৈন্য মোতায়েন করছে। এ অঞ্চলে রাশিয়া যেন আগ্রাসন চালাতে না পারে, সেজন্যই প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র।
 
আগামী দুই সপ্তাহ ধরে জার্মানির ব্রান্ডেনবার্গ রাজ্যের মাধ্যমে পূর্ব ইউরোপে মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম। ব্রান্ডেনবার্গ রাজ্যে বামপন্থি সরকার ক্ষমতায় রয়েছে। তারা রাশিয়ার সঙ্গে আবারও সংলাপে বসার কথা জানিয়েছে।
 
যুক্তরাষ্ট্রের নতুন সেনারা প্রথমে পোল্যান্ডে সমবেত হবেন। এরপর এস্তোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত পূর্ব ইউরোপের সাতটি দেশে ছড়িয়ে পড়বে। অস্থায়ী সদর দফতর হবে জার্মানিতে।
 
ইত্তেফাক/এএসএস