পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আট ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, শুক্রবার রাতে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরে কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
ইত্তেফাক/কেকে