ভবন মালিকদের ডাকব, অনিয়ম সহ্য করব না ----- ফারুক

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, আমি ভবন মালিকদের ডাকব, তাদের কাছে ভবনের কাগজপত্র চাইব। গতকাল বিকালে এফ আর টাওয়ারে এসে একথা বলেন তিনি।

এমপি ফারুক বলেন, আমি কাউকে খাতির করব না, সব ভবন মালিককে চিঠির মাধ্যমে ডেকে পাঠাব। তাদের কাছে জানতে চাইব কীভাবে আপনারা হাইরাইজ বিল্ডিং নির্মাণ  করেছেন, একটা ভবনের সঙ্গে আরেকটা ভবন লাগানো। তাদের কাছ থেকে সব ধরনের কাগজপত্র চাইব। এসব অনিয়ম আর সহ্য করা হবে না।