সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটো টেম্পুর দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, উপজেলার হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ (৫৮) ও ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন (৬০)।
শুক্রবার উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার মোড়ে ওই অটোটেম্পুটির সঙ্গে বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকায় পাঠানা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দীন সরদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ