বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আবদুল জলিল জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, বিএসএমএমইউ’র কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের ভ্যাকুয়াম মেশিনের কম্প্রেসারের অতিরিক্ত তাপে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভ্যাকুয়াম মেশিনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।-বাসস
ইত্তেফাক/কেকে