গত মাসে অনুশীলনে ইনজুরিতে পড়ার পরে পিটারবোরো ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে চেলসির হয়ে মাঠে ফিরছেন অভিজ্ঞ মিডফিল্ডার জন টেরি।
গত অক্টোবরে ইএফএল কাপে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলে পরাজয়ের পর থেকে চেলসি অধিনায়ক মাঠের বাইরে ছিলেন। কিন্তু খুব দ্রুতই এন্টোনিও কন্টের হয়ে ব্যস্ত প্রিমিয়ার লীগের সূচিতে ফিরছেন টেরি।
গত দুই সপ্তাহ ধরে ৩৬ বছর বয়সী টেরি অনুশীলন করছেন। এফএ কাপের ম্যাচকে সামনে রেখে তিনি দলের সাথে রয়েছেন এবং তার খেলার ব্যপারে কন্টে ইঙ্গিতও দিয়েছেন।-বাসস।
ইত্তেফাক/এএসএস