ভারতীয় পুলিশের হাতে দুই বাংলাদেশি আটক

নওগাঁর পোরশা সীমান্তের ভারতীয় ভূখণ্ডে নয়মুল হোসেন (৪৪) ও আলিম উদ্দীন (৩৫) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার ভোর রাতে ভারতের দেড় কিলোমিটার ভিতরে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নয়মুল হোসেন উপজেলার নিতপুর বিঞ্জপুর গ্রামের খোস মহাম্মদের ছেলে ও  আলিম উদ্দী সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মহিদুল হোসেনের ছেলে।
 
বিজিবি ১৪ ব্যাটালিয়ন পত্নীতলার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা জানান, ভোর রাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আলিম ও নয়মুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে মাতাল অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি আটকদের ফেরত চেয়ে ভারতীয় শান্তি রক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দিয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ