রেকর্ডের দ্বারপ্রান্তে রিয়াল

ম্যাচের পর ম্যাচ অপরাজিত থেকে প্রতিদ্বন্দ্বি বার্সেলোনার একটি রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।  আর একটি ম্যাচে অপরাজিকত থাকলেই বার্সার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল।
 
সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বার্সেলোনা।  আর রিয়াল এখন অপরাজিত ৩৮ ম্যাচে।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় গ্রানাদার বিপক্ষে হার এড়ালেই রেকর্ডটি স্পর্শ করা হবে গ্যালাকটিকোদের।
 
এর আগে ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার অপরাজিত পথচলা থেমেছিল রিয়ালের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরে।
 
রিয়াল কোচ জিদান বলেন, “টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই। আমরা যা করছি তা উপভোগের চেষ্টা করছি আমরা।  প্রতি দিন আমরা যা কাজ করি, ম্যাচের জন্য যেভাবে আমরা প্রস্তুত হই, তাতে আশা করি, আমরা ম্যাচ জিততেই থাকব।'
 
লিগে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৪
 
ইত্তেফাক/এমএইচ