কাতার ওপেনের ফাইনালে মারে ও জোকোভিচ

বছরের শুরুতেই কাঙ্খিত দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে টেনিসপ্রেমীরা। কাতার ওপেনের ফাইনালে উঠেছে টেনিস বিশ্বের দুই শীর্ষ তারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ।
 
শনিবার দোহায় ফাইনালে মুখোমুখি হবেন এই দুই তারকা।  
 
ফাইনালে ওঠার লড়াইয়ে নাম্বার ওয়ান তারকা মারে সহজেই হারান টমাস বার্ডিচকে। তবে ফার্নান্দো ভারদাস্কোকে হারাতে ঘাম ঝড়াতে হয় জোকোভিচের।
 
দু’জনের শেষ তিনবারের দেখায় দু’বারই জয় তুলে নেন মারে।
 
ইত্তেফাক/এমএইচ