ম্যাক্স কোলার সঙ্গে অনন্ত জলিল’র চুক্তি

বিজ্ঞাপন দুনিয়ায় চমক দেখাতে অনন্ত জলিল যুক্ত হলেন প্রাণ আরেএফএলের কোমল পানীয় ম্যাক্স কোলার সঙ্গে। পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি। 
 
শনিবার দুপুরে ঢাকার কাওরান বাজারের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন নায়ক অনন্ত। 
 
এসময় অনন্ত জলিল ছাড়াও উপস্থিত ছিলেন তার স্ত্রী অভিনেত্রী বর্ষা, ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ প্রমুখ।
 
এসময় অনন্ত জলিল তার বক্তব্যে বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের ‘ম্যাক্স কোলা’র মতো জনপ্রিয় একটি কোমলপানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। খুব ভালো লাগছে। অন্য বিজ্ঞাপনের মতো ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই। এই দায়িত্ব আমার চলার পথে ভিন্নমাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।
 
উল্লেখ্য, শিগগিরই ‘দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ শিরোনামের সিনেমা নির্মাণে কাজে নামছেন বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/এমএআর