টানা চতুর্থ হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ২২০ রানে হেরে লজ্জা নিয়েই মাঠ ছাড়লো মিসবাহ উল হকের দল।
টেস্টের পঞ্চম দিনে ৪৬৫ রানের টার্গেটে পঞ্চম দিনে ২৪৪ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান।
চতুর্থ দিন ৫৫ রানে এক উইকেট হারিয়ে শেষ করা পাকিস্তান শেষ দিনেও সুবিধে করতে পারেনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইউনিস খান ১৩ রানে স্পিনার নাথান লিওনের বলে আউট হলেই ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান।
ক্যারিয়ারের ১০ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকলেও ১৩ রান করেই আউট হন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৭০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এছাড়া ৩৮ রান আসে অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাট থেকে। কিন্তু তাতেও লাভ হয়নি। ২২০ রানের হার মানতে হয় মিসবাহ উল হকের দলের।
অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও স্টিভ ও’কিফ।
ইত্তেফাক/এমএইচ