ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়াসংসদ

‘রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি রোধ সম্ভব’

রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি রোধ সম্ভব। রাজনীতিবিদরা যদি সত্যিকার অর্থে চান তাহলে যে কোন মুহূর্ত থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। দুর্নীতি রোধ করতে রাজনৈতিক সদিচ্ছা, জন সচেতনতা, ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। 
 
শনিবার রাজধানীর বিএফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম দুদকের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, গত বছরের ১৪ মার্চ যখন কমিশন দায়িত্ব গ্রহণ করে তখন দুদকের সাজার হার ছিল ৩০ শতাংশ যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ। তবে শুধু দুদকের একার কাজ নয় দুর্নীতি প্রতিরোধ করা। এখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, দুর্নীতি সমাজকে ধ্বংস করে দেয়। 
 
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদক সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুদক দুর্নীতি প্রতিরোধে শাস্তি মূলক ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতার ওপরও জোর দিচ্ছে। তিনি দুর্নীতি প্রতিরোধকে দ্বিতীয় যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ ঘোষণা করলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।
 
ইত্তেফাক/এমআই