মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউস অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বিজিবির রিজিওন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুল রহমান, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবির গাড়ি চালকের সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জেরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা শুক্রবার শ্রীমঙ্গল উপজেলায় ধমর্ঘট পালন করে।
ইত্তেফাক/ইউবি