আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ভোলায় শনিবার সমাপ্ত হয়েছে তিন দিনের জেলা ইজতেমা।
তাবলিগ জামাতের কাকরাইল মসজিদের সুরায়ে সদস্য মুরুব্বী মোহাম্মদ হোসাইন আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে বিশ্বের মুসলমানদের শান্তির জন্য দোয়া করা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, আলী আজম মুকুল আখেরি মোনাজাতে অংশ নেন।
তিন দিনের ইজতেমায় দেশের প্রখ্যাত আলেম এবং তাবলিগ জামাতের শীর্ষ নেতারা বয়ান করেন। জেলা ইজতেমায় ছয় লক্ষাধিক মুসল্লী অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভোলার ইজতেমার ময়দান পরিচালক মো. মোকাম্মেল হক জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১০০ একর জমির ওপর তিন দিনের এ ইজতেমার আয়োজন করা হয়।
ইত্তেফাক/ইউবি