সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ১০ জানুয়ারি

আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে ওই দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সর্বস্তরের মানুষের এ জনসভায় অংশগ্রহণ নিশ্চিত করতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। 
 
শনিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেট ও আশে-পাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
 
এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/এমআই