ময়মনসিংহে মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান আসাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার বিকালে ময়মনসিংহ হাসপাতালে তিনি মারা যান। আসাদুজ্জামান আসাদ উপজেলার বিনোদবাড়ি মানকোন ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে ও ময়মনসিংহ কলেজের অর্নাসের ছাত্র ছিলেন।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, শনিবার দুপুরে আসদ ময়মনসিংহের কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন । মুক্তাগাছা পৌরএলাকার নতুন বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয় । এতে আসাদ মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি