নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার যারা বিরোধিতা করে তারা ‘নির্বোধ ও বোকা’। টুইটারে বেশ কয়েকটি টুই্ট করে তিনি এমন মন্তব্য করেন।
অন্য একটি টুইটে বৈশ্বিক ইস্যু ও বিভিন্ন সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার প্রতিজ্ঞা করেছেন।
তিনি এমন এসময় এরকম মন্তব্য করলেন যখন একটি গোয়েন্দা প্রতিবেদন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে সাহায্য করতে চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডেমোক্রেটদের সার্ভার হ্যাক হওয়ার পিছনে দলটির ‘দুর্বল নিরাপত্তা’ ব্যবস্থাকে দায়ী করেছেন ট্রাম্প।
শনিবারের টুইটে তিনি বলেছেন, আমি যখন প্রেসিডেন্ট হব তখন রাশিয়া আমাকে সম্মান করবে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। খবর: বিবিসি।
ইত্তেফাক/এএসএস