রাজশাহীর পবায় গৃহবধূর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার হরিয়ান সুগারমিল সংলগ্ন আসাদের মেয়ে সুমি খাতুন(২৪)। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে রাখা রয়েছে।
 
জানা গেছে, গত দেড় মাস আগে সুমি খাতুন কাটাখালি শাহাপুর এলাকার মজিদের ছেলে মিঠুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
 
মিঠুনের পরিবারের দাবি, সুমি আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘লাশ উদ্ধার হয়েছে শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।’
 
ইত্তেফাক/এএসএমইউ