মির্জা আব্বাসের দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

 
সাংবাদিকদের প্লট বরাদ্দ দেয়ার দুর্নীতির মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপিত এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। 
 
গত ১৫ ডিসেম্বর এই মামলার কার্যক্রম স্থগিত করে দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ও আব্বাসের পক্ষে জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন।
 
শুনানিকালে  প্রধান বিচারপতি বলেন, আপনারা হাইকোর্টে রুল শুনানি করুন। সবকিছুই আপিল বিভাগে নিয়ে আসবেন না। এরপর আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখে। 
 
প্রসঙ্গত, ২০১৪ সালে দায়ের করা এই মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার বিশেষ জজ আদালত।
 
 
ইত্তেফাক/এএসএস