ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৮

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অনেকের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: রাহুলের কটাক্ষ, পাল্টা জবাব দিলেন মোদি

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে হতাহতদের সাহায্যের জন্য নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/ইউবি