ভালবাসা দিবসে এবার ‘কাছে আসার অফলাইন গল্প’

কয়েক বছর ধরে ক্লোজআপের সৌজন্যে ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে নির্বাচিত গল্পে নির্মিত দারুণ কিছু নাটক। নির্বাচিত তিনটি গল্পে নাটক নির্মাণ করেন জনপ্রিয় তিনজন নির্মাতা। 
 
আসছে ভালবাসা দিবসে ক্লোজআপ আয়োজন করছে ‘কাছে আসার অফলাইন’ থিমে গল্প নির্বাচন। প্রেমিকযুগলের বেশিরভাগেরই এখন যোগাযোগ হয় অনলাইনে। তবে অনলাইনের গণ্ডি পেরিয়ে অফলাইনে কাছে এসে প্রিয় মানুষের স্পর্শ কিংবা কাঁধে মাথা রাখার দু’দণ্ড সুখটুকু ছুঁয়ে দিতে পারবে তারা! 
 
সাধারণ মানুষের এমন কিছু ভালোবাসার গল্পগুলো জানাতেই মূলত ‘ক্লোজআপ’ আয়োজন করেছে ‘কাছে আসার অফলাইন গল্প’। 
 
উল্লেখ্য, এর আগে হয়েছিল ‘কাছে আসার গল্প’ ও ‘কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতা। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পায়।
 
‘কাছে আসার অফলাইন গল্প’ আগামী ২০শে জানুয়ারির মধ্যে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। অথবা গল্পটি আপলোড করতে হবে www.closeupbd.com ওয়েবসাইটে। নির্বাচিত সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে ভালোবাসা দিবসের পৃথক তিনটি নাটক।
ইত্তেফাক/এমএআর