আসছে সোলস এর নতুন অ্যালবাম

পাঁচ বছর পর জনপ্রিয় ব্যান্ডদল সোলসের নতুন অ্যালবাম আসছে। অ্যালবামের শিরোনাম থাকছে ‘বন্ধু’। 
 
নতুন অ্যালবামে ছয়টি গান থাকবে। এরমধ্যে পাঁচটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন শুধু একটা গানে কণ্ঠ দেওয়া বাকি আছে বলে জানা গেছে। 
 
শিগগিরই পার্থ বড়ুয়া তাঁর একক অ্যালবাম ‘মুখোশ’ প্রকাশ করবেন। এরপরই ব্যান্ড সোলসের ‘বন্ধু’ প্রকাশিত হবে। 
 
উল্লেখ্য, ২০১১সালে প্রকাশ হয়েছিল সোলসের জ্যাম শিরোনামের অ্যালবাম। 
 
ইত্তেফাক/এমএআর