মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন। নিহত মো. খলিলুর রহমান (২৮) উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধর নগর গ্রামের মুন্নাফ শেখের ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে খলিলুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঘিওর সদরে যাচ্ছিলেন। বাইলজুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী খলিলুর গুরুতর আহত হন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ