কালিয়াকৈরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোসাম্মৎ সেলিনা আক্তার (৪২) উপজেলার গাবতলী গ্রামের মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূ জাকির হোসেন পলাতক রয়েছেন।
 
রবিবার সকালে উপজেলার তুরাগ নদী থেকে ওই গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার গলায় ধারালো অস্ত্রের দুইটি আঘাতের চিহ্ন রয়েছে।
 
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী জাকির হোসেন তাকে হত্যার পর লাশ ওই নদীতে ফেলে পালিয়ে যায়।
 
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো আবুল বাশার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ