কাহারোলে বিদ্যুতের সর্ট সার্কিটে পুড়ে গেছে দোকান ঘর

দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে আলহাজ মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
 
শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মেসার্স ভাই ভাই স্টোরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্টোর থেকে ধোঁয়া বের হতে দেখে তাৎক্ষণিক পার্শ্ববর্তী উপজেলা সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
মেসার্স ভাই ভাই স্টোরের মালিক মো. সাকিউর রহমান বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই এবং স্থানীয় লোকজন এ খবর দিলে ঘটনাস্থলে এসে আমার দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে দেখতে পাই।’
 
তিনি জানান, দোকানে দুইটি কম্পিউটার, দুইটি ফটোকপি মেশিন, জেনারেটর, নন-জুডিশিয়াল স্ট্র্যাম্প, স্টেশনারীর মালামাল ও নগদ অর্থসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ