সোমবার বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে  দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সোমবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সফরকারীরা।
 
১২ জানুয়ারি  শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে।
 
প্রস্তুতি নিতে রুমানা-জাহানারা-সালমারা কক্সবাজারে অবস্থান করছেন। প্রোটিয়া নারীরা যাবেন মঙ্গলবার সকালে।
 
ইত্তেফাক/এমএইচ