শ্রীমঙ্গলে সংঘর্ষের ঘটনায় কমিটি, তদন্ত শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
 
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে কমিটির প্রধান মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুখ আহমেদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান রবিবার সকাল থেকে তদন্তে নেমেছেন।
 
রবিবার সকালে শহরের ভানুগাছ রোডস্থ শমশেরনগর স্ট্যান্ডে ক্ষতিগ্রস্থ গাড়িসহ আহতদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িগুলোর ছবি ও ভিডিও ক্লিপ রেকর্ড করা হয়েছে। রেকর্ড অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ করা হবে।
 
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শ্রীমঙ্গলে বিজিবি সদস্যদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়।