মাটিরাংগায় বাবাকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির মাটিরাংগায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রবিবার মাটিরাংগার প্রত্যন্ত ইউনিয়ন তবলছড়ির সিংহ পাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
 
মাটিরাংগা থানার ওসি সাহাদাত্ হোসেন টিটু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 
জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে কৃষক মফিজুল ইসলাম (৬৫) কৃষি কাজে ব্যবহূত সদ্য ক্রয় করা একটি ট্রাক্টর বিক্রি করার কথা বললে ছেলে জসিমের (২৮) সাথে উত্তপ্ত  বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম ঘরে ব্যবহূত একটি ধারালো দা দিয়ে বাবার ঘাড়ে একাধিক কোপ দেয়। এতে মফিজুল মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশী ও স্বজনরা অচেতন  অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে মাটিরাঙা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।