২৪ হাজার সাইবার হামলা ব্যর্থ করেছে ফ্রান্স

২০১৬ সালে ফ্রান্স ২৪ হাজার সাইবার হামলার চেষ্টা ব্যর্থ করতে সমর্থ হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। রবিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন ইভে লো দ্রিয়ান বলেন, প্রতিবছরই আগের বছরের চেয়ে দ্বিগুণ হামলা হয়। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
 
তিনি বলেন, এটা ভাবা ঠিক নয় যে যুক্তরাষ্ট্রে যেই হামলা হয়েছে ফ্রান্সে সেটা সম্ভব নয়। তবে আমরা প্রস্তুত। গত তিন বছরে সাইবার হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান লো দ্রিয়ান। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ