ময়মনসিংহে মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্টে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন সাতক্ষীরার জেলার তালা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা এবং ময়মনসিংহ সেনানিবাসে ল্যান্স কর্পোরেট পদে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় রবিবার মুক্তাগাছা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মানকোন ইউনিয়নে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্পে বিদ্যুত্স্পৃষ্টের কবলে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশিদুল হাসান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএম।