হাইতিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

 
হাইতির উত্তরাঞ্চলে একটি পাবর্ত্য এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনা ঘটে। 
 
হাইতির জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার সকালে আরটিবোন্টির মন্টি ল্যাক্রিটে এই দুর্ঘটনা ঘটে। 
 
পেরুর রাষ্ট্রীয় গণমাধ্যম আদিনা জানিয়েছে, বাসটি যাত্রীপূর্ণ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
আহতদের কাছের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। খবর: সিনহুয়া।
 
ইত্তেফাক/এএসএস