সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চালকসহ পাঁচজন জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
 
পুলিশ জানায়, সোমবার সকাল আনুমানিক সোয়া ১০টায় উপজেলাধীন সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতি মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবু তালেব (২৮) নিহত এবং পাঁচজন আহত হন। তিনি সদর উপজেলার ধলডোব পূর্বপাড়ার গনি শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাস (ওসি) হেলাল উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএসএমইউ