পড়ার উপযোগী করে প্রেসক্রিপশন করার নির্দেশ

 
চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) যেন পড়ার উপযোগী হয়, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করতে নির্দেশ দিয়েছে আদালত।
 
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
 
 
ইত্তেফাক/কেকে