বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় উপস্থাপক।
এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে। এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি।
আলাপের এবারের পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ওবিদ রেহান। রেহান অভিনীত চাপাবাজ নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে।
এ বিষয়ে ওবিদ রেহান বলেন, অনেক ভাল লাগছে। অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সঙ্গে কথা হবে।
পলাশ মাহবুবের প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে।
ইত্তেফাক/এমএআর