ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মম-লীয় ঝড় আঘাত হেনেছে। ঝড়ের কারণে প্রায় ছয় হাজার লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ এই ঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধস বেড়ে যাওয়ার আশংকা করছে।
স্থানীয়ভাবে ঝড়টির নাম দেয়া হয়েছে ‘অউরিং’। ঝড়টি ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার (৪৪মাইল) বেগে সিয়ারগাও দ্বীপে আঘাত হেনেছে। দ্বীপটি দক্ষিণাঞ্চলীয় মূল ভূখ- মিন্দানাও উপকূলের সামান্য দূরে অবস্থিত।
সরকারের আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার নাগাদ দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে বের হয়ে যাওয়ার আগে ঝড়টি দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
দুর্গত এলাকার সিভিল ডিফেন্স ডিরেক্টর অব অপারেশনস আমাদো পোসাস জানান, ঝড়ের আঘাতের আগেই বৃষ্টিপাত শুরু হওয়ায় কোন কোন এলাকায় ইতোমধ্যেই বন্যা দেখা দিয়েছে।
তিনি আরো জানান, ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে, যাতে করে নদীগুলোর পানি দুকূল উপচে যেতে পারে।
সরকার দুর্গত এলাকাগুলোতে সমুদ্র ভ্রমণ বাতিল করেছে। বাসস
ইত্তেফাক/এমএইচ