সালমা ভক্তদের জন্য খুশির খবর। প্রায় এক বছর পর এই তারকার নতুন গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে আসছে ভালোবাসা দিবসে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’।
তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সালমা বলেন, ‘বর্তমানে গানগুলো কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও এই সপ্তাহে শেষ করার ইচ্ছে আছে।’
তিনি আরো বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি ১১তম একক অ্যালবাম। আশা করছি এই অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’
অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।
ইত্তেফাক/এমএআর