পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ৩৩ টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন মেলায় সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করা হবে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় মেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মাকসুদা আক্তার বেবী, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, এম ফারুকউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ-উল হক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরিফুর রহমান সিফাত প্রমুখ বক্তব্য দেন।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ