মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

 
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির ঘুল্লিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তিনজনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয় ।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সমর্থক বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার এবং পিকুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে সংঘষের ঘটনা। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ছয়জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনে।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ সংঘর্ষ থামাতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। তবে কেউ গ্রেফতার হয়নি ।
 
ইত্তেফাক/এএম।