মোটর বীমা দাবির চেক হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন। সম্প্রতি সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
সাধারণ বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. ফজলুল হক বীমা গ্রহিতা জনতা ব্যাংক লিমিটেডের ফাস্ট এসি. জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার নারায়ণ চন্দ্র বিশ্বাসের কাছে মোটর বীমা দাবির চেক হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি