ফুলবাড়ীয়ায় কলেজ সরকারিকরণের দাবিতে অবরোধ

ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবি এবং পুলিশের লাঠিচার্জে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী নিহতের প্রতিবাদে সোমবার কলেজ গেটের সামনে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। 
 
দুপুর ১২টার দিতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপজেলা সদরে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা।
 
এ সময় কলেজ সরকারিকরণ ও দাবি আদায় কমিটির আহ্বয়ক ও কলেজের সহকারী অধ্যাপক এস এম আবুল হাসেম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অছেকবিল্লাহ শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি