মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। 
 
সোমবার ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে স্থানীয় প্রায় তিন শতাধিক গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংক লি. দনিয়া শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবিএম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। 
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান, লায়ন আরিফুর রহমান, রাইট টিউটোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমজাদ হোসেন (মুকুল), ব্যবসায়ী ও সমাজসেবক দীন ইসলাম রিপন, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি