স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় সহায়তা করতে ডাক্তারদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের নতুন শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সরকারি, বেসরকারি ও আর্ম ফোর্সেসসহ দেশের সকল মেডিকেল কলেজে আজ থেকে একযোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোসের্র নতুন শিক্ষার্থীদেরকে ক্লাস শুরু হচ্ছে।
আগামী দিনের সুচিকিত্সক হতে শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনযোগী হওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মানসিকতা গড়ে তোলাই হবে ভবিষত্ চিকিত্সকদের মূল কর্তব্য। তিনি শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষক সুসম্পর্ক গড়ে তোলার জন্য নতুন শিক্ষার্থী ও শিক্ষকদের আহ্বান জানান। তিনি এমবিবিএস ও বিডিএস কোর্সের নতুন ছাত্রছাত্রীদের নবযাত্রার সাফল্য কামনা করেন।
ইত্তেফাক/এমআই্