রাজধানীতে জেএমবির ১০ সদস্য আটক

রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নব্য জেএমবির সন্দেহভাজন ১০ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‌্যাব)। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মোহাম্মদ মাহুমদ খান জানান, আটককৃতদের কাছ থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের সদস্য বলে তিনি জানান।
 
এরা হলো, আবু সাদাত মোঃ সুলতান আল রাজী লিটোন (৪১), আল মিজানুর রশিদ (৪১), জান্নাতুল মহল জিন্নাহ (৬০), মোঃ জিয়াউর রহমান (৩১), মোঃ কৌশিক আদনান সোবহান (৩৭), মোঃ মিজানুর রহমান (৪৩), মেরাজ আলী (৩০), মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ (৩৭), মোঃ শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬) ও শরিফুল ইসলাম (৪৬)।
 
আটককৃতদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে ঘনিষ্ঠতা ও যোযোযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে।

ইত্তেফাক/এএম।