নেত্রকোনার পূর্বধলা থেকে সোমবার বিকেলে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলেখুরশেদ আলম (২৭), একই ইউনিয়নের জালশুকা-কাটুরভিটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৫) ও নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মৌগাতী গ্রামের মৃত ভিকারী রবিদাসের ছেলে সন্তোষ রবিদাস (৩২) ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, সোমবার বিকেলে উপজেলার শ্যাগঞ্জ-সিদলা সড়কের জালশুকা-কাটুরভিটা নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি