বনানী অগ্নিকাণ্ডে নিহত মতলবের রাজুর দাফন সম্পন্ন

ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা যান মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের রেজাউল করিম রাজু (৩৫)। তিনি ওই গ্রামের নাজমুল হাসান রেনু প্রধানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রাজু এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসার জন্য ওই টাওয়ারের নবম তলায় একটি অফিস ভাড়া নেন। অগ্নিকাণ্ডের সময় তিনি অন্যদের মতো আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার পরিবারের অন্য সদস্য চট্রগ্রামে বসবাস করলেও তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাত করতেন। সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন রাজু।

আরও পড়ুনঃ রাণীনগরের বাঁশবাড়িয়া-তিলাবদুরী রাস্তা খানাখন্দে ভরা

রাজুর চাচা শাহাজান জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শুক্রবার বাদ জুম্মা নামাজের শেষে চট্রগ্রামের ডবলমুরিং থানার মোঘলটুলি এলাকায় তার লাশ দাফন করা হয়।

ইত্তেফাক/নূহু